পে স্কেল নিয়ে বড় সুখবর, বাস্তবায়ন হবে ৩ ধাপে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতিক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় ধরনের সুখবর আসছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে এই নতুন পে-স্কেল একবারে নয়, বরং আগামী তিন বছরে মোট তিনটি ধাপে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে সরকার। পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং খুব শীঘ্রই চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

কমিটির মতে, বর্তমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিতে পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে প্রথম ধাপের প্রস্তাব কার্যকর হতে পারে, যেখানে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকরের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক এই ধাপে সরকারি চাকরিজীবীদের প্রায় ৩৩ শতাংশ বেতন বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নতুন এই বিশাল কর্মযজ্ঞের জন্য আসন্ন বাজেটে বেতন, ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, উচ্চ মুদ্রাস্ফীতি এবং বাজেট ঘাটতির এই সময়ে একবারে সম্পূর্ণ পে-স্কেল দেওয়া সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জের। তাই তিন থেকে চার ধাপে এটি কার্যকর করাই সবচেয়ে বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক পথ বলে তারা মনে করছেন। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা শেষে অর্থমন্ত্রী দেশে ফেরার পর এই তিন ধাপের বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। বিস্তারিত দেখুন ভিডিওতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *