পূর্বাচলে শিক্ষার্থীকে খুনের অভিযোগে ২ সহপাঠী গ্রেপ্তার

তুচ্ছ ঘটনায় ছয় বন্ধুর দ্বন্দ্বে পাঁচ বন্ধু মিলে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ি ব্রিজের লেক এলাকায় পরিকল্পিতভাবে দ্বাদশ শ্রেণির ছাত্র মেহেদী হাসান দিগন্তকে গলাটিপে হত্যার পর সড়ক দুর্ঘটনা সাজানো অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাতে এ মর্মান্তিক  হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায়  রূপগঞ্জ থানা পুলিশ ১২ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করে দুই বন্ধুকে গ্রেপ্তার করে।

আজ রোববার (৩০ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাহউদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ওসি বলেন, গাজীপুর সদর এলাকায় ছয় সহপাঠী মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় বিরোধের জেরে পরিকল্পিতভাবে গত ২৮ আগস্ট রাতের কোনো এক সময়ে পূর্বাচলের ভুইয়া বাড়ি ব্রিজ এলাকায় মেহেদী হাসান দিগন্তকে হত্যা করে। পরে লেকের পানিতে বাইকসহ তাকে ফেলে দেয়৷ পরে এটাকে সড়ক দুর্ঘটনা হিসেবে হত্যাকারীরা তাদের স্বজনদের কাছে প্রচার করে।  ঘটনা জানতে পেরে পুলিশ তদন্তে নামে। সন্দেহ হলে তুহিন ও আব্দুল্লাহ নামের দুই বন্ধুকে গ্রেপ্তার করে।  তাদের জিজ্ঞাসাবাদের পর এ ঘটনা রহস্য উদঘাটন হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে মামলা করেছেন। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিহত মেহেদী ইসলাম দিগন্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তারা  গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলের একই শ্রেণির সহপাঠী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *