পর্তুগাল নাকি কলম্বিয়া, কারা জিতবে? জানাল সুপারকম্পিউটার

বিশ্বকাপের যাত্রাটা সুন্দর হয়নি পর্তুগালের। তুলনামূলক দুর্বল কঙ্গোর সঙ্গে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়িয়ে উজবেকিস্তানকে উড়িয়ে নকআউট নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদোরা। বিপরীতে, প্রথম দুই ম্যাচে জিতে কলম্বিয়াও নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ড। এবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল আর কলম্বিয়া। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি।

এই ম্যাচটি দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ। কারণ যে দল এই গ্রুপের শীর্ষে থাকবে, তারা নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে সেরা ‘তৃতীয় স্থান’ অধিকারী দলের মুখোমুখি হবে। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা দলকে নকআউটে মুখোমুখি হতে হবে ‘এল’ গ্রুপের রানার্সআপ দলের। যেখানে প্রতিপক্ষ হতে পারে ইংল্যান্ড, ঘানা অথবা ক্রোয়েশিয়ার মধ্যে যেকোনো একটি শক্তিশালী দল।

বিশেষ এই ম্যাচ নিয়ে দুই দলের সমর্থকদের মধ্যেই চলছে তুমুল উত্তেজনা। এর মাঝেই ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ‘অপ্টা সুপারকম্পিউটার’। যেখানে পর্তুগালকেই স্পষ্ট ফেভারিট হিসেবে বলছে সুপারকম্পিউটার।

অপ্টা সুপারকম্পিউটার ২৫ হাজারবার সিমুলেশন করার পর জানিয়েছে, এই ম্যাচে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ। বিপরীতে, কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ২৬ শতাংশ আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ২৫.১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *