পরীর নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’, সঙ্গে ইমতিয়াজ বর্ষণ

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী পরী মণি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিত হতে যাওয়া এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। এতে পরীর বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।

বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে। রোববার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করেন পরীমনি। সেই পোস্টের মাধ্যমেই নতুন কাজটির সঙ্গে যুক্ত হওয়ার তথ্য জানান তিনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ ও পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরী। এবার তার পরিচালনায় ওয়েব ফিল্মে দেখা যাবে এই অভিনেত্রীকে।

‘সেপারেশন’-এ পরী মণির চরিত্র ও গল্পের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও নির্মাতা বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

ওয়েব ফিল্মটির শুটিং রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে হবে। এতে পরী মণি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি আর কারা অভিনয় করছেন, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়নি।

‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। তবে ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *