নানা পাটেকরের মৃত্যুতে অক্ষয় কুমারের আবেগঘন বার্তা

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ওয়েলকাম ও হাউসফুল-৫ সিনেমায় একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে অক্ষয় কুমার লেখেন, নানা’জির চলে যাওয়ার খবর শুনে সত্যিই খুব কষ্ট পেয়েছি। তিনি ছিলেন এমন একজন বিরল অভিনেতা, যাকে দর্শকের নজর কাড়তে কখনো বাড়তি কিছু করতে হতো না। নানা পটেকরের কণ্ঠ, অভিনয়ের তীব্রতা এবং প্রতিটি চরিত্রে ফুটিয়ে তোলা সততা ছিল একেবারেই অনন্য।

নানা পটেকরের সঙ্গে কাজের স্মৃতিচারণ করে তিনি আরও লেখেন, ‘‘ওয়েলকাম’ সিনেমায় তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এরপর সম্প্রতি হাউসফুল ৫ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছি। সেই দুই সিনেমার শুটিং সেটের অসংখ্য স্মৃতি সবসময় আমার কাছে বিশেষ হয়ে থাকবে।

নানা পাটেকরকে একেবারেই অনন্য অভিনেতা হিসেবে উল্লেখ করে অক্ষয় জানান, তার চলে যাওয়া মেনে নেওয়া তার জন্য কঠিন। অক্ষয়ের ভাষায়, বিশ্বাস করা কঠিন যে তুমি আর নেই। তোমাকে যতটা ভাষায় প্রকাশ করা যায়, তার চেয়েও বেশি মনে পড়বে। সবশেষ, একসঙ্গে কাটানো সব স্মৃতির জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অক্ষয়। 

প্রসঙ্গত, ২০০৭ সালের জনপ্রিয় কমেডি সিনেমা ওয়েলকামে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করেছিলেন নানা পাটেকর। সিনেমাটিতে অনিল কাপুর, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল ও মল্লিকা শেরাওয়াতও অভিনয় করেন। এতে নানার অভিনীত উদয় শেঠি চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং অক্ষয় অভিনয় করেন রাজীব চরিত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *