নয়াদিল্লিতে নিরাপত্তা জোরদার

হাজারো জনতা নিয়ে সুপ্রিম কোর্ট অভিমুখে ‘ইন্ডিয়া’ জোটের পদযাত্রা

নির্বাচনে কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ জানাতে সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী নেতাদের পদযাত্রার প্রস্তুতি ঘিরে আজ সোমবার (১২ অক্টোবর) নয়াদিল্লির কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। খবর এনডিটিভির।

পদযাত্রার অংশ হিসেবে নয়াদিল্লির কনট প্লেস থেকে মান্ডি হাউস পর্যন্ত পুরো রাস্তা বিক্ষোভকারীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অন্যদিকে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র ব্যানারে আয়োজিত ‘চলো দিল্লি – গণতন্ত্রের জন্য পদযাত্রা’ শীর্ষক এই কর্মসূচির জন্য বিরোধী নেতারা কনট প্লেস ও বারাকাম্বা রোড মোড়ের কাছে সমবেত হন।

এই প্রতিবাদী কর্মসূচিটি নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলনের এক নতুন ধাপ নির্দেশ করছে। ইতোমধ্যে ভারতের প্রধার বিরোধী দল ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী জ্ঞানেশ কুমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। প্রধান বিচারপতির সঙ্গে এর আগের আলোচনার পর বিরোধীরা আজ সোমবার পদযাত্র্ করে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *