সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৮১ শিশু।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে দুই শিশুর মৃত্যু নিশ্চিত হামে এবং সন্দেহজনক হামে ছয় শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া, দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ।
এসএন/পিডিকে