ঢাকায় কি আজ বৃষ্টি হতে পারে, যা জানাল আবহাওয়া অফিস

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

গতকাল শুক্রবার (৮ আগস্ট) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *