ডেমরায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত নারী ঝর্না বেগমের (৪৬) মৃত্যু হয়েছে। 

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত সোয়া ১১টায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার শিকার হন তিনি। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছেন তার মেয়ে মুক্তা আক্তার।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ডেমরা থানার উপপরিদর্শক এসআই মো. আব্দুল মজিদ বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছেন।

ঝর্না বেগমের স্বামীর নাম আব্দুল মান্নান। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি রাজধানীর ডেমরা থানাধীন আল আমিন রোড থাকতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *