ডা. মোঃ শাহজাহান মন্ডল এর মৃত্যুতে সাদুল্যাপুর সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ।

“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন” গাইবান্ধা জেলার, সাদুল্লাপুর উপজেলার, এক নম্বর রসুলপুর ইউনিয়নের, মহিষবান্দী গ্রামের বিখ্যাত মন্ডল পরিবারের কীর্তি সন্তান ডাক্তার মোহাম্মদ শাহজাহান মন্ডল,ঢাকাতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাহার অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাদুল্লাপুর সমিতির সদস্য ও সরকার টিভির চেয়ারম্যান, ড. এস. আর. পোদ্দার। শিক্ষা জীবনে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্ম জীবন শুরু করেন। ডাক্তারি পেশায় , অসামান্য কৃতিত্ব রাখেন এবং ডাক্তারি পেশার পাশাপাশি তিনি সমাজ সেবামূলক ও উন্নয়নমূলক কাজে নিরলস অবদান রেখে গেছেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তান এর জনক। আজ মহিষবান্দী জামে মসজিদে প্রথম জানাজা শেষে, তাহার বসবাস কারী বাড়ি, জয়পুরহাটে তাহার দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। তাহার অকাল প্রয়াণে সাদুল্যাপুরবাসি একজন কৃতি সন্তানকে হারালো।

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *