টেস্ট দলেও নেই লিটন

লিটন দাসের অপেক্ষা বাড়ছে। এখনই মাঠে ফিরছেন না তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলা হবে না লিটনের। তার বদলে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়েছিলেন লিটন। কাফ মাসলের চোটে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তার। বাংলাদেশ দলের চিকিৎসকরা জানিয়েছেন, জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও থাকছেন না লিটন। সিরিজ শুরুর আগে যথাসময়ে সুস্থ হয়ে উঠতে পারবেন না এই তারকা।

দলে যাক পাওয়া অঙ্কন এখন পর্যন্ত কেবল একটি টেস্ট খেলেছেন। ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে সুবিধা করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ২৯ রান করেন তিনি।

অঙ্কনের পাশাপাশি দলে ডাক পেয়েছেন আরেক উইকেটরক্ষক ব্যাটার অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে তার কিপিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি হেসেছে ব্যাটও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮২ ইনিংসে ১১ সেঞ্চুরি ও ১৭ ফিফটিতে ৪৯.৩২ গড়ে ৩ হাজার ৬৫০ রান করেছেন অমিত। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সবশেষ ম্যাচে তিনি খেলেছেন ৯০ রানের অপরাজিত ইনিংস।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *