জ্বালানির দাম বাড়ায় বিমানের ভাড়া বাড়ানোর ইঙ্গিত ইন্ডিগোর

জ্বালানি তেলের দাম বাড়ায় বিমানের ভাড়া বাড়ানো অবধারিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মধ্যপ্রাচ্য সংকটের কারণে খরচ সামলাতে এই সিদ্ধান্তের কথা জানায় প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

জ্বালানি খরচ সামাল দিতে হিমশিম খাওয়া প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর প্রান্তিকে ২০ দশমিক ৫৫ বিলিয়ন রুপি লোকসান গুনেছে। এটি তাদের টানা তৃতীয় প্রান্তিকের লোকসান।

মূলত তেলের দাম বেড়ে যাওয়ায় ইন্ডিগোর মোট খরচের প্রায় ৩৮ শতাংশই এখন যাচ্ছে জ্বালানি খাতে। ফলে গত প্রান্তিকে তাদের মোট ব্যয় ১৯ শতাংশের বেশি বেড়ে ২৬৩ দশমিক ৫৭ বিলিয়ন রুপিতে দাড়িয়েছে।

এবছর আগস্টে দায়িত্ব নেওয়া ইন্ডিগোর প্রধান নির্বাহী উইলি ওয়ালশ জানান, ৪৭ বছরের কর্মজীবনে তিনি কখনোই জ্বালানির এমন চড়া দাম দেখেননি। পরিস্থিতি সামাল ও খরচ কমাতে আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে সংস্থাটি।

গত প্রান্তিকে ইন্ডিগোর ফ্লাইটে যাত্রী কমে ৮০ শতাংশে নামলেও, টিকিটের দাম বেশি থাকায় ফাকা আসন নিয়ে উড়েই আগের চেয়ে বেশি আয় করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *