৫ নতুন মুখ নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

নভেম্বর উইন্ডোতে জাপান ও সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাঁচ ফুটবলার।

বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন করে দল গোছানোর লক্ষ্য কোচ কার্লো আনচেলত্তির। সেই ধারাবাহিকতায় প্রথমবার ব্রাজিল দলে জায়গা পেয়েছেন জোনাথন জেসুস, আন্দ্রে লুইস, অ্যালান, মারলন গোমেজ ও অ্যালিসন সান্তানা।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর দল পুনর্গঠনে তরুণদের পরখ করে দেখতে চান ইতালিয়ান কোচ। সেই লক্ষ্যেই এশিয়া সফরে বাড়তি নজর আনচেলত্তির।

এদিকে, ঘরোয়া লিগের শিরোপার লড়াইয়ে থাকা ফ্ল্যামেঙ্গো ও পালমেইরাসের কোনো খেলোয়াড়কে স্কোয়াডে রাখেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য, আগামী ১৪ নভেম্বর জাপান এবং ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *