আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদকে সামনে রেখে, জুলাই সনদকে ধারণ এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন হবে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান এসব কথা বলেন। কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের জন্যে পুরো সংবিধান পর্যালোচনা করা হবে। তার আগে শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, সাংবাদিক, আইনজীবী এবং জুলাই সনদ প্রস্তুতে যারা কাজ করেছেন তাদের সঙ্গে আলোচনা করে সে আলোকে সংশোধন করা হবে।