জুলাই পদযাত্রার শিডিউল পরিবর্তন করলো এনসিপি  

আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) দলের দক্ষিণাঞ্চলের পদযাত্রা অনিবার্য কারণে স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২১ জুলাই) দলের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই খুলনার চালনা পৌরসভায় এবং সাতক্ষীরা সদরের দুটি পদযাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে পদযাত্রা দুটি সমন্বয় করা হবে এবং তারিখ জানানো হবে। এতে আরও জানানো হয় ২১ জুলাই বিকাল ৩টায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় ও সন্ধ্যা ৬টায় ফকিরহাট উপজেলায় এবং বুধবার (২২ জুলাই) বিকাল ৩টায় বাগেরহাট সদরে ও সন্ধ্যা ৬টায় মোংলায় পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩টায় যশোরের নোয়াপাড়া পৌরসভায় এবং সন্ধ্যা ৬টায় বাঘারপাড়া উপজেলা সদরে পদযাত্রা যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা চলমান রয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *