জামায়াত জোটের নারী প্রার্থীদের কার কত সম্পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের ১২ প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে বিভিন্ন স্তরের আয় ও সম্পদের বিবরণ পাওয়া গেছে। অধিকাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত এবং শিক্ষিকা বা পেশাজীবী হলেও তাদের সম্পদের পরিমাণে রয়েছে ভিন্নতা।

নূরুন্নিসা সিদ্দীকা, বয়স ৬৭ বছর। এমএ, বিএড ডিগ্রিধারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তার বার্ষিক আয় ১ লাখ ৬১ হাজার টাকা এবং মোট সম্পদ প্রায় ৩০ লাখ টাকা।

মারজিয়া বেগম, বয়স ৬৮ বছর। এইচএসসি পাস। তার বার্ষিক আয় ২ লাখ ৬৪ হাজার টাকা এবং সম্পদ ৮৮ লাখ টাকা।

সাবিকুন্নাহার, বয়স ৫৩ বছর। এমএসএস ডিগ্রিধারী। তার বার্ষিক আয় ১৬ লাখ টাকা এবং নিজের সম্পদ প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া তার স্বামীর সম্পদ রয়েছে প্রায় ৩ কোটি টাকার।

মোসা. নাজমুন নাহার, বয়স ৫৫ বছর। এমএসসি পাস। তার আয়কর রিটার্নে আয় উল্লেখ নেই, তবে সম্পদ প্রায় ২২-২৩ লাখ টাকার।

মাহফুজা হান্নান, বয়স ৬৬ বছর। এমএ ডিগ্রিধারী। তার বার্ষিক আয় ৩ লাখ ৮০ হাজার টাকা এবং সম্পদ প্রায় ৩৯ লাখ টাকা।

সাজেদা সামাদ, বয়স ৬২ বছর। এসএসসি পাস। তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও গত বছর নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে। তার বার্ষিক আয় প্রায় আড়াই লাখ টাকা এবং সম্পদ ১২ লাখ ৬৩ হাজার টাকা।

শামছুন্নাহার বেগম, বয়স ৫৫ বছর। বিএসসি, বিএড ডিগ্রিধারী। তার বার্ষিক আয় ১ লাখ ৭১ হাজার টাকা এবং সম্পদ ৯ লাখ ৬০ হাজার টাকা।

মারদিয়া মমতাজ, বয়স ৪১ বছর। এমএসসি পাস এবং শিক্ষকতা পেশায় নিয়োজিত। তার বার্ষিক আয় ৪ লাখ ৪৪ হাজার টাকা এবং সম্পদ ২১ লাখ টাকা।

রোকেয়া বেগম, বয়স ৪৮ বছর। এমএসসি পাস। তার নিজস্ব কোনো আয় নেই, তবে অধিগ্রহণকালের মূল্যে স্বর্ণালঙ্কার রয়েছে।

মাহমুদা আলম মিতু, বয়স ৩৭ বছর। এমবিসিএস ডিগ্রিধারী। তার বার্ষিক আয় ৩ লাখ টাকা এবং সম্পদ প্রায় ২৮ লাখ টাকা।

তাসমিয়া প্রধান, বয়স ৪৫ বছর। বার-অ্যাট-ল’ ডিগ্রিধারী। তার বার্ষিক আয় প্রায় ৮ লাখ টাকা এবং সম্পদ ৬৭ লাখ টাকা।

মাহবুবা হাকিমের হলফনামায় অস্পষ্টতা থাকায় নির্বাচন কমিশন পরে বিস্তারিত প্রকাশ করবে। আর মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে।

অন্যদিকে, বিএনপি জোটের প্রার্থীদের হলফনামায় উঠে এসেছে বিপুল সম্পদের চিত্র। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির ৩৬ জন প্রার্থীর মধ্যে ১৬ জন কোটিপতি যা মোট প্রার্থীর প্রায় ৪৪ শতাংশ।

হলফনামা অনুযায়ী, কোটিপতি প্রার্থীদের তালিকায় রয়েছেন শওকত আরা আক্তার, ফাহিমা নাসরিন, সুলতানা আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, ফেরদৌসী আহমেদ, শামীম আরা বেগম স্বপ্না, আন্না মিন্জ, সানজিদা ইসলাম, মোছা. সাবিরা সুলতানা, মাহমুদা হাবীবা, নিপুণ রায় চৌধুরী, হেলেন জেরিন খান, নেওয়াজ হালিমা অরলী, রাশেদা বেগম হিরা, শিরীন সুলতানা এবং সেলিমা রহমান। তাদের মধ্যে কয়েকজনের সম্পদের পরিমাণ দুই থেকে ছয় কোটি টাকার মধ্যে।

তফসিল অনুযায়ী আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *