ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন (Darkhovin) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার (১৯ জুলাই) ইরানের স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টা ৩৯ মিনিটে ওই হামলা চালানো হয়।ইরানের দাবি, আন্তর্জাতিক তত্ত্বাবধানের আওতায় থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
তবে হামলার ফলে স্থাপনাটিতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তেহরানও পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছে। ইরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও ঘাঁটি।
এর আগে জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধ বন্ধ এবং দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। তবে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তেজনা বেড়েছে।
ইরানের পরমাণু শক্তি সংস্থা যুক্তরাষ্ট্রের এই হামলাকে “আগ্রাসী ও আন্তর্জাতিক আইনবিরোধী” বলে আখ্যায়িত করেছে। সংস্থাটি দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ইরানের বৈজ্ঞানিক সক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে উল্লেখ করেছে।
এসএন/পিডিকে