ইউরোপের মাটিতে বাংলাদেশের ইতিহাস

প্রথম সবকিছুই একেকটি ইতিহাস। বাংলাদেশও প্রথমবার ইউরোপ সফরে গিয়ে গড়েছে ইতিহাস। মাঠে নেমে গড়ল আরেকটি ইতিহাস। ইউরোপের মাটিতে প্রথম গোলও করে ফেলল লাল-সবুজের প্রতিনিধিরা।

আজ শুক্রবার (৫ জুন) ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে তাদের মাটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ১৮তম মিনিটে তপু বর্মনের গোলে লিডও নিয়ে নিয়েছে বাংলাদেশ।

ম্যাচের ১৬তম মিনিটে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। সেখান থেকে হামজার চৌধুরীরর ফ্রি-কিক আটকে যায় বক্সের মাথায়। তবে বল নিয়ন্ত্রণে রাখতে পারেনি স্বাগতিকরা।

বল মাথায় জটলার মধ্য থেকে বলের নিয়ন্ত্রণ নিয়ে বামে পাশে ফাঁকায় থাকা ফুটবলারের কাছে পাস দেয় বাংলাদেশ। সেখান বক্সের মধ্যে ক্রস উড়ে আসে। ক্রসে দারুণ হেডারে বল জালে জড়িয়ে দেন তপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *