আয়কর বিভাগের অভিযানের বিষয়ে নীরবতা ভাঙলেন রাকুল

মুম্বাইয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আয়কর বিভাগের সাম্প্রতিক তল্লাশি অভিযানকে কেন্দ্র করে সৃষ্ট জল্পনাকল্পনা উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং।

গত ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে রাকুল, তাঁর শ্বশুর প্রযোজক বাসু ভাগনানি এবং প্যানোরামা স্টুডিওসের সঙ্গে সম্পৃক্ত ১২টি স্থানে এই অভিযান চালানো হয়। সিনেমার শুটিং ব্যয় ও বিদেশে অর্থ লেনদেনে অনিয়মের অভিযোগে এই তল্লাশি চালানো হয় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়।

তবে বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাকুল বলেছেন, কোনরকম যাচাই না করে যেভাবে মূল ধারার গণমাধ্যম একটি সংবাদকে প্রচার করেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি বিষয়টি পরিষ্কার করে বলতে চাই। এই তল্লাশিটি আমাকে নিয়ে ছিল না।

তিনি বলেন, আমি একজন সশস্ত্র বাহিনী পরিবারের মেয়ে। এই বলিউডে আমার কোন গডফাদার ছিল না। নিজের পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। সমস্ত নিয়ম মেনে ২০ বছর থেকে কর পরিশোধ করি আমি। আমাদের প্রোডাকশন হাউস কোনভাবেই বেআইনি বিদেশি অর্থ লেনদেনের সঙ্গে জড়িত নয়। আমাদের দেশে-বিদেশে কোথাও কোন বেআইনি সম্পত্তি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *