আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজকের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৫০ ডিগ্রি সেলসিয়াস, যেখানে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২০ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৭০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৪৩ মিনিটে এবং আগামীকাল ভোর ৫টা ২৭ মিনিটে সূর্যোদয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *