আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার হবে জামায়াত

দ্য ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিকাল পার্টিসের (আইসিএপিপি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়েছে।

সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সংসদ ভবনের কার্যালয়ে আইসিএপিপি-এর সেক্রেটারি জেনারেল ওহ সংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আইসিএপিপি’র সেক্রেটারিয়েট অফিসার পার্ক বিয়ংচান এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান।

ওহ সং জামায়াত আমিরের কাছে আইসিএপিপি-এর কার্যক্রম বিস্তারিতভাবে তুলে ধরেন। আইসিএপিপি-এর পরবর্তী স্ট্যান্ডিং কমিটির সভা মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণের জন্য বিরোধীদলীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয়।

পাশাপাশি আইসিএপিপি-এর স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *