চূড়ান্ত হয়েছে আইপিএলের প্লে-অফের চার দল। শেষ চারের চোখ এখন শিরোপায়। শিরোপার লক্ষ্যে প্লে-অফে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে আরসিবি।
আরসিবির পর দুইয়ে আছে গুজরাট টাইটান্স। ১৪ ম্যাচে সমান ১৮ পয়েন্ট হলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে গুজরাট। বেঙ্গালুরু আর গুজরাট জায়গা করে নিয়েছে কোয়ালিফায়ারে।
প্রথম দুই দলের সমান ১৮ পয়েন্ট থাকলেও সেই রান রেটের ব্যবধানে তিনে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে চারে আছে রাজস্থান। হায়দরাবাদ ও রাজস্থান খেলবে এলিমিনেটরে।
আগামীকাল মঙ্গলবার (২৬ মে) ধর্মশালায় কোয়ালিয়ায়ার ১-এ বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে গুজরাট। এই ম্যাচে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে। হারলেও সুযোগ থাকছে ফাইনালে যাওয়ার। এলিমিনেটরে জয়ী দলের সঙ্গে কোয়ালিফায়ার ২ খেলবে কোয়ালিয়ায়ার ১-এ হেরে যাওয়া দল। ফাইনালে যেতে পারবে।
লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল খেলবে এলিমিনেটর ম্যাচে। ২৭ মে মুল্লানপুরে হায়দরাবাদ মুখোমুখি হবে রাজস্থানের। এলিমিটেনর ম্যাচে হারলে বাদ, কিন্তু জিতলে ফাইনাল নয়। যারা জিতবে তারা খেলবে কোয়ালিফায়ার ২।
২৯ মে মুল্লানপুরে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জয়ী টিম মুখোমুখি হবে কোয়ালিফায়ার ২-এ। এই ম্যাচে জয়ী দল খেলবে ফাইনালে।
৩১ মে আহমেদবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল।