অভাবের তাড়নায় মাথার চুল বিক্রি করা রেহানার পাশে প্রশাসন

অভাবের তাড়নায় মাথার চুল কেটে বিক্রি করা বাগেরহাটের রামপালের রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। চুল বিক্রির খবরটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নজরে এসেছে। তিনি রাষ্ট্রীয় কাজে নিজ এলাকার বাইরে থাকায় তাৎক্ষণিক রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অসহায় ওই নারীর পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ রোববার (৯ আগস্ট) বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী ওই নারীর কাছে ছুটে যান। রেললাইনের পাশের সরকারি জায়গায় অস্থায়ীভাবে থাকা ওই নারীর হাতে তুলে দেন নগদ টাকা। তাকে দেওয়া হয়েছে এক মাসের খাদ্য সামগ্রীও।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর পক্ষে তার প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, সম্প্রতি অভাব অনটনে পড়ে মাথার চুল বিক্রি করে দেন রামপালের সন্তোষপুর গ্রামের অসহায় নারী রেহানা বেগম। বিষয়টি নজরে আসার পর পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম দ্রুত আমাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন। প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই নারীকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে তাকে একটি ঘর দেওয়া হবে। তাকে স্বাবলম্বী করে তুলতে যা যা প্রয়োজন তার সবই করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *