৭ নভেম্বর স্বাধীনতা রক্ষার দিন : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা এবং চলাচলের যে স্বাধীনতা রক্ষা করার দিন।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রিজভী বলেন, আমাদের জন্য আজকের দিনটি অত্যন্ত আনন্দের। বহু লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মো. আমানউল্লাহ আমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নুরুল ইসলাম মনি, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত এবং প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *