৭ দিন পর মুক্তি পাচ্ছেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

৭ দিন জেলে থাকার পর মুক্তি পাচ্ছেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তারা ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। বুধবার (২১ অক্টোবর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

প্রতিবেদনে বলা হয়, দিল্লির বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত প্রতিবাদস্থলের তালিকা থেকে বাদ দেওয়া যন্তর মন্তরে প্রবেশ করে জাতীয় পতাকা ওড়ানোর দায়ে তারা ১৪ অক্টোবর থেকে বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। 

মুখপাত্র রাঙ্কা ও দাস ১৩ অক্টোবর যন্তর মন্তরের তালাবদ্ধ গেট টপকে প্রবেশ করেন এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় পতাকা ওড়ান। রাষ্ট্রপক্ষের ভাষ্যমতে, এই কাজটি ছিল ১০ই অক্টোবর আটক হওয়ার পর তাদের স্বাক্ষরিত একটি শান্তিচুক্তির লঙ্ঘন। 

এদিকে, ১৪ অক্টোবর তাদের আটক করে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে পাঁচ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। সোমবার এই হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *