কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

পূজার ছুটিতে কক্সবাজারের হিমছড়ি সৈকতে বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন ৬ পর্যটক। সমুদ্রে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তারা। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও দুইজন নিখোঁজ রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন রোহান, শহীদুল ইসলাম ও নাফিসুল হক নিবিড়।

ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ৭ জনের একটি দল সকালে কক্সবাজারে পৌঁছায়। বিকেলে হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে গোসল করতে নামেন ৬ জন। এসময় ঢেউয়ে তলিয়ে যান তারা। খবর পেয়ে লাইফগার্ডকর্মী ও স্থানীয়রা তল্লাশি করে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় একজনকে। নিখোঁজ দু’জনকে উদ্ধারে অভিযান চলছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *