২৯ কার্যদিবসের মধ্যে শিশু ধর্ষণের বিচার বিরল নজির : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন আমিন বলেছেন, মেহেরপুরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে আসামির মৃত্যুদণ্ডের রায় দেশের বিচারব্যবস্থায় এক বিরল নজির।

আজ সোমবার (২৫ মে) সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কার্যালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে স্মরণ করছি। আন্দোলনে অংশ নেওয়া বীরদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে। জুলাই আন্দোলনের শতাধিক আহত যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য রাশিয়া ও সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *