সুপ্রিম কোর্ট ভবনের টয়লেট থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

সুপ্রিম কোর্টের নবনির্মিত ‘বিজয় ৭১’ ভবনের ৮ম তলার টয়লেটের পাশের গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় হাইকোর্টের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) দুপুর আড়াইটা দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কর্মচারীর নাম কামাল হোসেন। তিনি হাইকোর্টের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের জমাদার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

শাহবাগ থানায় ডিউটি অফিসার দুপুরে এনটিভি অনলাইনকে জানান, ঘটনাটি আজ দুপুর ১টার দিকের। খবর পাওয়ার পর আমরা থানা থেকে গিয়ে দুপুর আড়াইটার দিকে ভবনটির ৮ম তলা থেকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করি। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম একসঙ্গে কাজ করছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এদিকে সুপ্রিম কোর্টের একাধিক কর্মকর্তা জানান, কামাল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ততায় ভুগছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *