সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। আজ সোমবার (২৫ মে) শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড ও ফায়ার ব্রিগেডের সামনে এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনার সাথিয়া উপজেলার হলুদঘর গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মিতা খাতুন ও মেয়ে সাহারা খাতুন এবং শাহজাদপুর উপজেলার মশিপুর আশ্রয়ন প্রকল্প এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আলী।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, আজ সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা যাত্রী মিতু ও তার মেয়ে সাহারা খাতুন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তারা দুজনই মারা যান।

অপরদিকে একই মহাসড়কের ফায়ার ব্রিগেড এলাকায় বেলা ১১ টার দিকে ট্রাকচাপায় মো. আলী নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *