সাভারে ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই

সাভারে এক ব্যবসায়ীর ২৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রেজাউল করিম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, ‘আর কে এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী ইসরাফিল হক ব্যাগভর্তি ২৬ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি প্রাইভেটকারে আসা চার ব্যক্তি নিজেদের র‌্যাব সদস্য পরিচয়ে তার পথরোধ করে। এ সময় তারা ইসরাফিলকে মারধর ও পিটিয়ে আহত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *