শ্রমিক আন্দোলনে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে: রিজভী

শ্রমিক আন্দোলনে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের আলমাস মোড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া দুষ্কৃতকারীরা গার্মেন্টস শিল্প ধ্বংস করতে শ্রমিকদের নামে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। নির্বাচনের আগে তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ৭ নভেম্বর।

সমাবেশ শেষে নগরীতে র‍্যালি করেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *