শোক প্রস্তাব নিয়ে মাহফুজের ক্ষোভ: ‘কোনো বিচার না, এটাই হয়ত সিন্থেসিস!’

জাতীয় সংসদে উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুতে এই শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

শোক প্রস্তাব গ্রহণের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

সোমবার (৮ জুন) রাত ১টার দিকে দেয়া ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এটাই। এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে।’

তিনি আরও লিখেছেন, ‘কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন’।

মাহফুজ আলম লিখেছেন,‘সবাই দেখসি মোনাজাত ধরসে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!’

এসএন/কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *