শারমিনের ব্যাটে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতা থেকে এবারও বের হতে পারল না বাংলাদেশ। টপঅর্ডার ব্যাটাররা দায়িত্ব নিতে পারলেন না। মিডল অর্ডারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর শারমিন আক্তার সুপ্তা কিছুটা চেষ্টা করলেন। তবে শেষদিকের ব্যাটারারও যোগ দিলেন ব্যর্থতার মিছিলে। এতে কোনোমতে ১০০ পার করা পুঁজি পেয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুবাইয়ে নারী এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। শুরুটা প্রত্যাশা মতো না হলেও শেষদিকে শারমিন আক্তারের দায়িত্বশীল ব্যাটিংয়ে একশ পেরোয় বাংলাদেশ।

বাংলাদেশের ইনিংসে সবচেয়ে কার্যকর ব্যাটিং করেছেন শারমিন আক্তার। ৩১ বলে ৩৮ রান করে দলের ইনিংসের ভিত গড়ে দেন তিনি। শারমিন আক্তার ১৮.৫ ওভারে ৯৭ রানের মাথায় আউট হন। তার বিদায়ের পর শেষ দিকে নাহিদা আক্তার ও রাবেয়া খান মিলে ইনিংস শেষ করেন। নাহিদা আক্তার অপরাজিত থাকেন ২৬ বলে ১৬ রান করে। অন্য প্রান্তে রাবেয়া খান ৪ বলে করেন ৩ রান।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশ যোগ করেছে ৩৩ রান, যেখানে হারিয়েছে মাত্র একটি উইকেট। ফলে শেষ দিকে কিছুটা গতি পেয়ে ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৩ রান।

আমিরাতের বোলারদের মধ্যে জানানি থিরুক্কুমারান সবচেয়ে সফল। ১ ওভারে মাত্র ৫ রান দিয়ে তিনি নিয়েছেন ১ উইকেট। হিনা হটচান্দানির ৪ ওভারে এসেছে ১৯ রান, তবে কোনো উইকেট পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *