রাজধানীর হাজারীবাগ থেকে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
নিয়াজ মেহেদী জানান, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. তাজল হক (বয়স উল্লেখ নেই), তামজিদ (১৯), আপেল (৩৫), মো. সাগর (২৫), রাফিদয়ে রাকিব (২৪), মো. হাসান (২৪), মো. জনি (২০), আনোয়ার হোসেন (৪০), মো. ইব্রাহিম (২৩), মানিক রতন (৪৪), মো. রাজু (৬০), রাকিবুল হাসান (২৬), মো. শাওন (১৯) ও মো. আল আমিন (২৩)।