ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- জাকিয়া বেগম, মোসা. রুনা বেগম, নূর মোহাম্মদ পলাশ, রিয়াদ মাহমুদ, মো. ইয়াসিন, শুভ, মো. শাহরিয়ার সাফি হোসেন রোহান, মো. নাঈম, মো. রানা কাজী, মো. সুমন, মো. রিপন, মো. সিয়াম, মো. রফিকুল ইসলাম, মো. শাওন হোসেন, মো. আলম, মো. সাদ্দাম আলী মীর, মো. ফরিদ, মো. রাজু, মো. সোহাগ মিয়া, মো. রাকিব হাওলাদার, মো. রমজান, মো. রবিন, মো. গনি বেপারী, মো. লিটন মিয়া, মোহাম্মদ আলী, মো. সুলতান, মো. নাছির, মো. মোবারক শেখ, মো. মেহেদী হাসান মানিক, ইয়াসিন হৃদয় ওরফে ফয়সাল আহমেদ হৃদয়, আহমেদ সাফি, সামাদ আজাদ, মো. রাব্বি, মো. রুবেল মিয়া, সমাইল হোসেন পাপ্প, মো. সুজন, মো. খায়রুল জোমাদ্দার, জেবুন্নেছা সরকার, মো. বেলায়েত হোসেন সরকার, মো. রুবেল মিয়া, হিরা ওরফে বহিজ্জা হিরা, মো. আল-আমিন, হাসান আহম্মেদ, মো. ইসমাইল, মো. খলিলুর অহমদ, মো. খাইরুল ইসলাম, মো. কামাল হোসেন ওরফে জামাল, হিরা ওরফে বহিজ্জা হিরা, মো. সামির, মো. সাগর, মো. আল-আমিন বাবু, মো. শুভরানা পারভেজ, মো. মুন্না, শুভাশিষ ভৌমিক, নাভিদ আঞ্জুম স্বাধীন, মো. আল আমিন, মো. রাসেল ওরফে রতন।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ছয় জন, শেরেবাংলা নগর থানায় চার জন, মোহাম্মদপুর থানায় ২৫ জন, আদাবর থানায় ছয় জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ছয় জন ও হাতিরঝিল থানায় ১০ জন রয়েছে।