এআই জেনারেটেড ছবি
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) প্যারিসে যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে বিশ্বের প্রায় ৪০টি দেশ অংশ নেবে। তবে এই সম্মেলনে যুক্তরাষ্ট্রকে রাখা হয়নি। খবর আলজাজিরার।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় গত ছয় সপ্তাহ ধরে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি রেখেছে ইরান। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়েছে। ইউরোপসহ বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনকে বাদ রেখে ইউরোপীয় শক্তিগুলোর এই আলাদা বৈঠককে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি আন্তর্জাতিক সম্মেলন
sn/sks