মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ের ভোলাবাড়ি এলাকায় ময়মনসিংহগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। ফলে ময়মনসিংহ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মালবাহী ট্রেনের বগিটি লাইচ্যুত হয়।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন এ খবর নিশ্চিত করেছেন

এ ঘটনায় ঢাকা থেকে উদ্ধাররকারী যান গফরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে সেই বিষয়টি নিশ্চিত নয়। জিআরপি থানার ওসি বলেন পাথর নিয়ে ঢাকা থেকে মালবাহী ট্রেনটি ময়মনসিংহে আসছিল। পথে গফরগাঁওয়ের ভোলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *