ভুট্টা তোলার সময় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জে বজ্রাঘাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) বিকেলে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল মিয়া একই এলাকার শুকুর মাহমুদের ছেলে।

স্থানীয়রা জানায়, সোহেল মিয়া প্রতিদিনের মতো কৃষিকাজের জন্য মাঠে যান। আজ নিজ ভুট্টাক্ষেত থেকে ভুট্টা তোলার কাজ করছিলেন। এ সময় বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *