ভিনিসিয়াসের জন্য আলোচনায় বসতে প্রস্তুত আর্সেনাল

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়রকে পেতে আর্সেনালের আগ্রহের খবর পুরোনো। নতুন খবর, বেশ জোরেশোরে ভিনির দিকে এগোনোর প্রস্তুতি নিচ্ছে ইংলিশ ক্লাবটি। রিয়ালের সঙ্গে ভিনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। এখনও, রিয়াল নতুন চুক্তির দিকে যায়নি।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, নতুন চুক্তি না হলে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে চেষ্টা চালাবে আর্সেনাল। দুই ক্লাবের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। চুক্তি নবায়ন না হলে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে ভিনিকে ছাড়তে পারে রিয়াল মাদ্রিদ।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেছেন ভিনিসিয়াস। সদ্য শেষ হওয়া বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে চার গোল করেন তিনি।

বার্নাব্যুতে টানা আট বছর কাটানোর সুবাদে আগামী মৌসুমে একটি বড় অঙ্কের লয়্যালটি বোনাস পাওয়ার কথাও রয়েছে ভিনিসিয়াসের।

বিশ্বকাপের পর ভিনিসিয়াস আলোচনায় এসেছেন মুখে সার্জারি করে। নতুন লুকে অবকাশ যাপন করছেন প্রেমিকার সঙ্গে, ভিনির এমন ছবি সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিকে, উইঙ্গারের পাশাপাশি একজন স্ট্রাইকারও দলে নিতে চায় আর্সেনাল। আলোচনায় রয়েছে হুলিয়ান আলভারেজ ও অলি ওয়াটকিন্সের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *