ব্রাহ্মণবাড়িয়াতে ঈদের আগে ও পরে আইনশৃঙ্খলা রক্ষায় সব ব্যবস্থা নেয়া হয়েছে: র‌্যাব-৯

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষার লক্ষ্যে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে জানিয়েছেন র‍্যাব সিপিসি-১ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.নূরন্নবী।

সোমবার (২৫) দুপুরে র‍্যাব সিপিসি-১ এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াতে বাস টার্মিনাল, কোরবানি পশুরহাটসহ সব জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে সিপিসি-১ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো.নূরন্নবী।

সোমবার (২৫) দুপুরে র‍্যাব সিপিসি-১ এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়াতে বাস টার্মিনাল, কোরবানি পশুরহাটসহ সব জায়গাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, কোরবানির পশুরহাটের নিরাপত্তা, জাল টাকা শনাক্তকরণ, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ও পকেটমার রোধসহ মহাসড়কে চাঁদাবাজি প্রতিরোধ, টিকেট কালোবাজারি রোধসহ যে কোনো জরুরি প্রয়োজনে আইনি সহায়তা দেয়া হবে।

সরকারি ছুটি চলাকালে ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এ সেবা কার্যক্রম চলমান থাকবে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা মো.নূরন্নবী।

এ সময় তার সাথে র‍্যাব সিপিসি-১ এর কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *