বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও দ্রুত রোগ মুক্তি কামনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতির ভবনের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ন কবির কর্নেলের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার)। 

দোয়া মাহফিলে জেলা আইনজীবী সমিতির সব আইনজীবী ও আইনজীবীর সহকারীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার কাছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং তার পরিবারের সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *