বিগত দুই সরকার শিশুদের টিকা না দেওয়ায় হামের প্রাদুর্ভাব : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের পরে দেশে হামের টিকা প্রদানে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়নি। গত ছয় বছরে দেশে হামের ক্যাম্পেইন করেনি বিগত দুই সরকার। তাদের ব্যর্থতায় এবং টিকা না দেওয়ায় দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বলে মন্তব্য করেছেন

আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ঝটিকা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার এখন দেশব্যাপী হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে দেশের ৩০টি উপজেলায় কার্যক্রম শুরু করলেও গত ২০ তারিখ থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ঝটিকা হাসপাতাল পরিদর্শনে এসে মন্ত্রী গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের দায়ে মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে প্রত্যাহারের আদেশ দেন এবং তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে বিভিন্ন অনিয়মের জন্য সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার ও টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর  মো. মিজানকে ক্লোজ করা হয়েছে।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জের স্বাস্থসেবা কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। এ সময় মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক নূর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *