রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এ অভিযান চালায়।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ওমর সানি (৩৫), মো. ওমর ফারুক (২৫), মো. শাহজাহান (৩৫), মো. রেজওয়ান খান মানিক (২০), মৌসুমী আক্তার শিখা ওরফে মোসা. শিখা বেগম (৪০), মো. আকরাম হোসেন (৩৮), মো. কবির কাজী (৪৭), মো. তুহিন (২৮), মো. স্বপন মিয়া (২৪), মো. ফয়সাল (১৯), মো. রিপন মিয়া (২২), মো. মাহমুদুল্লাহ (১৮), মো. মাঈন উদ্দিন (৩১), মো. সুমন (২৯), মো. সিয়াম (১৮), মো. আরিফ (২২),মনির হোসেন (৩৮), মো. চুপ্পু (৫৫) ১৯। মোঃ ফাহাদ (৫০), মো. নাসির (৩৪), ন্টু সরকার (৪০), মো. সেলিম (৪২),আব্দুল রব (৫৫), মো. রায়হান আহমেদ (২১), মো. মিরাজ (২৩), মো. জুয়েল (৩১), হরি নারায়ন ওরফে বাবু (৪৮), মো. শামিম প্রধান (৩০) ও মো. জুয়েল (৩৩)।
ডিসি এন এম নাসিরুদ্দিন জানান, গতকাল বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন অপরাধপ্রবন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩৬ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় তিনজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে পাঁচজন ও মোবাইল কোর্টে ১৮ জন।