বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭। খ)৬) ধারা অনুযায়ী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।

দলীয় সূত্রে জানানো হয়েছে, এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *