বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার রুবিনা মারুফ

বাংলাদেশি এক যুবককে বিয়ে করেছেন পাকিস্তানি নারী ভ্লগার রুবিনা মারুফ। বিয়ের খবর জানিয়ে মঙ্গলবার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।

পোস্টে রুবিনা লিখেছেন, জীবনের পথচলায় বিশ্বাস ধরে রাখা সব সময় সহজ ছিল না। তবে নিয়তি যে পথে তাঁকে নিয়ে গেছে, তা মেনে নেওয়ার মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন অনাবিল সুখ। নিকাহর দিনে বাবা-মায়ের মুখে গর্ব ও আনন্দের হাসি দেখে তাঁর সব সংশয় দূর হয়ে যায়।

রুবিনা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, এই নতুন শুরুর জন্য। সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসার জন্য। আর আমার বাংলাদেশি জীবনসঙ্গীকে বিয়ে করার সৌভাগ্যের জন্য। আজ আমার হৃদয় পরিপূর্ণ, বাবা-মা আনন্দিত, আর সারাজীবনের এই নতুন পথচলা নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।’

জন্মসূত্রে বাংলাদেশি রুবিনা। তাঁর বাবা ১৯৬৮ সালে যশোর ছেড়ে পাকিস্তানের পাঞ্জাবে চলে যান। সেখানেই তিনি বিয়ে করেন। রুবিনারা তিন বোন ও এক ভাই। তবে মাত্র ২২ বছর বয়সে তাঁর ভাই মারা যান। ভাইকে হারানোর সেই শূন্যতা রুবিনাকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে করপোরেট জগতে কর্মরত রুবিনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর বেশ পরিচিতি রয়েছে। এবার বাংলাদেশি যুবকের সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *