বনশিল্প উন্নয়ন করপোরেশনের সাবেক উপমহাব্যবস্থাপক এম মাহবুবর রহমান। ছবি : এনটিভি
বনশিল্প উন্নয়ন করপোরেশনের সাবেক উপমহাব্যবস্থাপক এম মাহবুবর রহমান (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নিজ বাসায় ইন্তেকাল করেন।
এম মাহবুবর রহমান মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
এম মাহবুবর রহমানের বড় ছেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হংকংয়ে এবং ছোট ছেলে কোয়ান্টাম ফাউন্ডেশনে কর্মরত।
এম মাহবুবর রহমানের বাসা ঢাকার দক্ষিণ বনশ্রীতে। গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। আজ বাদ আসর জানাজার পর মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর মরহুম এম মাহবুবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বাঁশবাড়িয়া গ্রামে দোয়ার আয়োজন করা হবে।
sn/sks