নওগাঁর মহাদেবপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুঞ্জবন পুরাতন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ কুঞ্জবন গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পুরাতন ব্রিজ এলাকা থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে। মাসুদ ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মাসুদুর রহমানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকালেই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।