ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার (২৭ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল মঙ্গলবার (২৬ মে) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৪২ মিলিমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *