জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

জিম্বাবুয়ের কাছে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির শুরুটাও হয়েছিল হারের তিক্ততায়। তবে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর পর শেষটিতেও জয় তুলে নেয় বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

আজ রোববার (১৯ জুলাই) বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান করে স্বাগতিকরা। জবাবে ১৯.৪ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ।

রান তাড়ায় বাংলাদেশের পক্ষে ফিফটি করেন তানজিদ তামিম। শুরু থেকে শেষ পর্যন্ত খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৫৮ বলে একটি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৬৬ রান আসে তার ব্যাট থেকে।

দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে অধিনায়ক তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। হৃদয় ১৯ বলে এবং ইমন ২২ বলে এই রান করেন।

জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও সিকান্দার রাজা।

এর আগে ব্যাটিংয়ে স্বাগতিক জিম্বাবুয়ের পক্ষে একাই লড়েছেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭৩ রান করেন মায়ার্স। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান আসে ব্রায়ান বেনেটের পক্ষ থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেননি।

বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন দুই উইকেট নেন। একটি করে উইকেট পান শেখ মেহেদী, রিশাদ হোসেন ও আব্দুল গাফফার সাকলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *