জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত বৃহস্পতিবার

পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন ছাড়া কোনো ব্যাগ বা অন্যান্য বস্তু সঙ্গে না আনার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *